
ভিভিটেক ব্র্যান্ডের ডিডব্লিউ৮৬৬ মডেলের মিডিয়া প্লেয়ার রেিড প্রযুক্তি ডিজিটাল প্রজেক্টর বাজারে এসেছে।
এতে কম্পিউটার ছাড়াই এমএস ডকুমেন্ট, ফটো, ভিডিও এবং অডিও ফাইল চালানো যায়। প্রজেক্টরটি ডিএলপি, ব্রিলিয়েন্ট কালার এবং থ্রিডি-সমর্থিত।
ডব্লিউএক্সজিএ রেজ্যুলেশনের (১২৮০ বাই ৮০০) প্রজেক্টরটির কন্ট্রাস্ট রেশিও ৬০০০:১, ব্রাইটনেস ৪০০০ এএনএসআই লুমেন্স, ইনপুট/আউটপুট পোর্ট হিসেবে রয়েছে এইচডিএমআই, ভিজিএ, ইউএসবি পোর্ট।
এটি দিয়ে তারহীন ওয়াই-ফাই মডেম ব্যবহার করে পিসি/ম্যাক ঘরানার ফাইল প্রদর্শন করা যায়। গ্লোবাল ব্র্যান্ড প্রা. লিমিটেডের আনা প্রজেক্টরটির দাম ৭০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি