নতুন পণ্যের প্রদর্শনী

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে ঢাকার বিসিএস কম্পিউটার সিটি এবং এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে চলছে আসুসের ল্যাপটপ কম্পিউটার এবং ই-প্যাড ট্রান্সফরমারের প্রদর্শনী। প্রদর্শনীতে থাকছে ই-প্যাড ট্রান্সফরমার ট্যাবলেট পিসি এবং ই-পিসি ১২২৫বি, ই-পিসি এক্স১০১সিএইচ নতুন মডেলের দুটি নেটবুক। প্রদর্শনীতে ক্রেতারা পাবেন পুরস্কার। চলবে ৬ জুলাই পর্যন্ত। —বিজ্ঞপ্তি