নতুন মাদারবোর্ড বাজারে

প্রিমিয়াম গোল্ড ক্যাপাসিটরসমৃদ্ধ এসরক জেড৮৭ এক্সট্রিম৬ মডেলের মাদারবোর্ড বাজারে এসেছে। মাদারবোর্ডটিতে ইন্টেলের চতুর্থ প্রজন্মের এলজিএ১১৫০ প্রসেসর সমর্থন করে।
ডুয়াল গিগা ল্যানকার্ডসমৃদ্ধ মাদারবোর্ডটিতে রয়েছে ৭: ১ চ্যানেল অডিও, ৭টি ইউএসবি২.০, ৩টি পিসিআই এক্সপ্রেস, সর্বোচ্চ ৩২ গিগাবাইট সমর্থিত মেমোরি স্লট ইত্যাদি। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের বাজারে আনা মাদারবোর্ডটির দাম ১৯ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি