নতুন মাদারবোর্ড বাজারে

বায়োস্টার এএমডি এ৮৮০জিইউ৩ মাদারবোর্ড বাজারে নিয়ে এসেছে বিজনেসলিংক কম্পিউটারস লিমিটেড। নতুন এই মাদারবোর্ডেটি এএমডি কুল অ্যান্ড কোয়াইট প্রযুক্তিসমৃদ্ধ, যা এম৩ সকেটের ফেনম-২,৪,৬, এএমডি এথলন-২,৩,৪ ও এএমডি সেমপ্রন প্রসেসর সমর্থন করে। রয়েছে দুই চ্যানেল ডিডিআর-থ্রি ১৩৩৩, দুটি পিসিআই স্লট, একটি পিসিআই এক্স ১৬ স্লট ইত্যাদি। আরও আছে ল্যানকর্ডি, এইচডি অডিও ও সাটা রেইড কন্ট্রোলার ইত্যাদি। দাম পাঁচ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি