নতুন ল্যাপটপ বাজারে

ফুজিৎসুর এসএইচ৫৬০ মডেলের ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে রয়েছে ইন্টেলের কোর আই ফাইভ প্রসেসর, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ৪ গিগাবাইট র‌্যাম, ৫১২ মেগাবাইট গ্রাফিকস কার্ড, ১৩.৩ ইঞ্চি এলইডি পর্দা ইত্যাদি। এতে আরও আছেওয়েবক্যাম, তারহীন ব্লু-টুথ, ওয়াইফাই, এইচডিএমআই পোর্ট, ল্যান, ডিভিডি রাইটার, কার্ড রিডার, এক্সপ্রেস কার্ড স্লট ইত্যাদি। ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ল্যাপটপটির দাম এক লাখ ২০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি