নতুন ল্যাপটপ বাজারে

কম্প্যাকের ৪২০ইউ মডেলের নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ১৪.১ ইঞ্চি ডব্লিউএক্সজিএ ব্রাইট ভিউ পর্দার এই ল্যাপটপে রয়েছে কোর-টু-ডুয়ো টি৬৫৭০ প্রসেসর, গতি ২.৪ গিগাহার্জ, ২ গিগাবাইট র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, সুপার মাল্টি ডিভিডি, ৮০২.১১এ/বি/জি, ওয়েবক্যাম, কার্ড রিডার, ফ্রি ডস, ক্যারিং কেস ইত্যাদি। দাম ৪৩ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি