এসারের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড এনেছে এস্পায়ার সিরিজের নতুন দুটি ল্যাপটপ কম্পিউটার। এস্পায়ার ৪৭৪৩ মডেলের একটি ল্যাপটপে আছে ইন্টেল কোর আই থ্রি (২.৫৩ গিগাহার্টজ) ও অন্যটিতে কোর আই ফাইভ (২.৬৬ গিগাহার্টজ) প্রসেসর। এতে আরও আছে ২ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি হাই ডেফিনিশন মনিটর, ডিভিডি রাইটার, ইত্যাদি। এর ওজন ২ কেজি ২০০ গ্রাম। এর দাম কোর আই থ্রি ৪২,৮০০ ও কোর আই ফাইভ ৪৬,৮০০ টাকা। —বিজ্ঞপ্তি