নতুন ল্যাপটপ বাজারে

ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন সিরিজের দ্বিতীয় প্রজন্মের কোর আই থ্রি ল্যাপটপ বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এন ৫১১০ মডেলের এই ল্যাপটপে আছে ২ দশমিক ১ গিগাহার্টজ গতির ইন্টেল ২৩১০ এম কোরআই প্রসেসর, তিন গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৫ দশমিক ৬ ইঞ্চি এলইডি মনিটর। এতে ৩০০০ এইচডি গ্রাফিক্স কার্ড আছে, ফলে গ্রাফিক্সের কাজ ও গেম খেলা যাবে। কালো রঙের ল্যাপটপটির দাম ৫৩ হাজার টাকা। লাল ও নীল রং হলে ৫০০ টাকা যোগ হবে। —বিজ্ঞপ্তি