নতুন ল্যাপটপ বাজারে

ইন্টেল দ্বিতীয় প্রজন্মের এলএইচ ৫৩১ মডেলের ফুজিৎসু লাইফবুক বাজারে এসেছে। এতে রয়েছে ডুয়ালকোর ২.০ গিগাহার্টজ প্রসেসর, ইন্টেল এইচডি গ্রাফিকস ৩০০০, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ২ গিগাবাইট ডিডিআর থ্রি র‌্যাম, ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লু-টুথ, ওয়াইফাই ইত্যাদি। পানিরোধক কি-বোর্ড এবং চারটি ইউএসবি পোর্টের ১৪.১ ইঞ্চির ল্যাপটপটি বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। দাম ৪০ হাজার ১৫০টাকা। —বিজ্ঞপ্তি