ফুজিৎসু ব্র্যান্ডের নতুন একটি লাইফবুক বাজারে এসেছে। ‘বি’ সিরিজের বিএইচ৫৩১ মডেলের লাইফবুকটিতে রয়েছে দ্বিতীয় প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর, এনভিডিয়া জিফোর্স৪১০এম এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ২ গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম এবং ৫০০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক ড্রাইভ, ১৩.৩ ইঞ্চি পর্দা, গিগাবিট ল্যান, ওয়াইফাই, এইচডিএমআই পোর্ট এবং একটি ই-সাটা কম্বোসহ মোট তিনটি ২.০ ইউএসবি পোর্ট ইত্যাদি। কম্পিউটার সোর্স লিমিটেডের বাজারে আনা ল্যাপটপটির দাম ৫৪ হজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি