নারায়ণগঞ্জে কম্পিউটার সোর্স

নারায়ণগঞ্জের চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কের পাশে নতুন শাখা চালু করেছে কম্পিউটার সোর্স লিমিটেড। সম্প্রতি এর উদ্বোধন করেন কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান। এ সময় প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মো. আলী নূর তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।এ শাখায় কম্পিউটার, ল্যাপটপ, নেটওয়ার্কিং পণ্যসহ সব ধরনের পণ্যের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি