পঞ্চগড়ে ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ উন্নয়ন প্রকল্পের অধীনে নারীদের জন্য ১৫ দিনের তথ্যপ্রযুক্তির প্রাথমিক প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সনদ বিতরণ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নূরুল ইসলাম, এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ মো. নাঈমুজ্জামান। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আইসিটি বিভাগের সহযোগিতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ও আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লি. যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে পঞ্চগড় সদর ইউনিয়নের ২০ জন নারী অংশ নেন। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ ২৪ মার্চ শুরু হয়।