ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস (এফওএসএস) বাংলাদেশ আগামী শনিবার বরিশালে পেঙ্গুইন মেলার আয়োজন করেছে। এটি হবে শহরের আমির প্লাজার বরিশাল সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে (বিএসআইটি)।
এ মেলায় মুক্ত সফটওয়্যার, ওপেনসোর্স ও জিএনইউ-লিনাক্স ইত্যাদি বিষয়ে আলোচনা, মতবিনিময় ইত্যাদির আয়োজন থাকছে।
—বিজ্ঞপ্তি