ইন্টারনেট থেকে অবৈধ ডাউনলোড বা কোনো কনটেন্টের পাইরেসি রোধে মাইক্রোসফট অর্থ বিনিয়োগ করেছে। এক খবরে বিবিসি জানিয়েছে, এ-সংক্রান্ত সফটওয়্যার তৈরি মাইক্রোসফট রাশিয়ার একটি প্রতিষ্ঠানে এ জন্য অর্থ বিনিয়োগ করেছে।যা অবৈধ ডাউনলোডার ‘টরেন্ট’কে আটকে দেয় ও পাইরেসি ঠেকায়। সফটওয়্যারটির নাম ‘পাইরেট পে’। এ সফটওয়্যারটি ওয়াল্ট ডিজনি স্টুডিওস ও সনি পিকচার্স ব্যবহার করছে এবং এটি পাইরেসি রোধ করতে সক্ষম বলেই মাইক্রোসফট দাবি করেছে। পাইরেট পে সফটওয়্যারটি অবৈধ ডাউনলোডার বিট টরেন্ট ব্যবহারকারীর ছদ্মবেশে পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ককে ধোঁকা দেয় ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে। এদিকে এ পদ্ধতিটি কোনো সাইটের কনটেন্ট পাইরেসি রোধ করতে সক্ষম বলে মাইক্রোসফট দাবি করলেও প্রযুক্তি সমালোচকেরা জানিয়েছেন, পাইরেসি রোধ করতে এ পদ্ধতি খুব বেশিদিন কাজে আসবে না।