পুরস্কার পেল জিপি আইটি

আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন দি এশিয়া প্যাসিফিক এইচআরএম কংগ্রেসে পুরস্কৃত হয়েছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান জিপি আইটি। ‘ক্যাচ দি ওয়েভ অব নিউ আইডিয়া’ স্লোগান নিয়ে ২ সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরুতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জিপিআইটির প্রাতিষ্ঠানিক এবং মানবসম্পদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য দুটি সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়। জিপিআইটি নিজস্ব কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার লাভ করে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান সৈয়দা ইয়াসমিন রহমান মানবসম্পদ উন্নয়ন ও বিকাশে ভূমিকার জন্য ব্যক্তিগত বিভাগে সম্মানসূচক বিশেষ পদক পেয়েছেন। —বিজ্ঞপ্তি