পৌ র নী তি

লর্ড অ্যাকটন
লর্ড অ্যাকটন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

অধ্যায়-১
১. সিভিক্স শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে?
ক. ইংরেজি খ. ল্যাটিন গ. ফরাসি ঘ. জার্মানি
উত্তর: খ. ল্যাটিন

২. সিভিটাস (Civitas) শব্দের অর্থ কোনটি?
ক. নগর খ. নাগরিক গ. নগররাষ্ট্র ঘ. রাষ্ট্র
উত্তর: গ. নগররাষ্ট্র
৩. পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় কী?
ক. নাগরিকের অতীত ও বর্তমান
খ. নাগরিকের স্বাস্থ্য ও শিক্ষা
গ. নাগরিকের অধিকার ও কর্তব্য
ঘ. নাগরিকের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়
উত্তর: গ. নাগরিকের অধিকার ও কর্তব্য
৪. পৌরনীতি পাঠের বিশেষ গুরুত্ব কী?
ক. অধিকার ও কর্তব্য সম্বন্ধে সঠিক ধারণা লাভ
খ. রাষ্ট্র সম্বন্ধে ধারণা লাভ
গ. আন্তর্জাতিক বিষয় সম্বন্ধে ধারণা লাভ
ঘ. মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ
উত্তর: ক. অধিকার ও কর্তব্য সম্বন্ধে সঠিক ধারণা লাভ
৫. সর্বপ্রথম অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন কে?
ক. জন মার্শাল খ. অ্যাডাম স্মিথ গ. প্লেটো ঘ. উইলসন
উত্তর: খ. অ্যাডাম স্মিথ
৬. ‘ইতিহাসের স্রোতধারায় বালুকারাশির মধ্যে স্বর্ণরেণুর মতো রাজনীতিবিজ্ঞান জমা হয়ে উঠেছে।’—এটি কার উক্তি?
ক. গেটেলর খ. ফাইনারের গ. লর্ড অ্যাকটনের ঘ. গার্নারের
উত্তর: গ. লর্ড অ্যাকটনের
৭. প্লেটো তাঁর কোন গ্রন্থে ন্যায়ধর্মকে ‘জ্ঞান সমতুল্য’ বলে উল্লেখ করেছেন?
ক. রিপাবলিক গ্রন্থে খ. রিপাবলিকান গ্রন্থে
গ. রিসার্করিক গ্রন্থে ঘ. রিসিডেন্স গ্রন্থে
উত্তর: ক. রিপাবলিক গ্রন্থে
৮. ‘শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক।’ —উক্তিটি কার?
ক. সক্রেটিসের খ. প্লেটোর গ. অ্যারিস্টটলের ঘ. হোয়াইটের
উত্তর: খ. প্লেটোর
৯. বিশিষ্ট চিন্তাবিদ এফ আই গ্লাউডের সংজ্ঞার বিষয়বস্তু কী?
ক. পৌরনীতির বিস্তৃতি খ. নাগরিকতার অতীত ও বর্তমান
গ. নাগরিক অধিকার ও কর্তব্য ঘ. সমাজ ও রাষ্ট্রের আচরণ
উত্তর: গ. নাগরিক অধিকার ও কর্তব্য।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক