ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার শান্তিনগরে চলছে প্রযুক্তি পণ্য প্রদর্শনী। ইস্টার্ন প্লাসের দ্বিতীয় তলায় চলমান এই প্রযুক্তি পণ্য প্রদর্শনীতে ফুজিৎসু, ডেল, এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ; সিএসএম ডেস্কটপ পিসি, নন্দিত লজিটেক ব্র্যান্ডের তারহীন প্রযুক্তির কম্পিউটার এক্সেসরিজ, স্পিকার, হোমথিয়েটার ইত্যাদি পাওয়া যাবে। ১৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা এই প্রদর্শনী চলবে। —বিজ্ঞপ্তি