প্রোলিংকের নতুন ল্যাপটপ

কম্পিউটার সোর্স বাজারে নিয়ে এল প্রোলিংকের গ্লি সিরিজের এসডব্লিউ৯ মডেলের নতুন ল্যাপটপ কম্পিউটার। এতে আছে ২.৪ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আইথ্রি প্রসেসর। ল্যাপটপটিতে রয়েছে ২ গিগাবাইট, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি এলইডি ব্যাকলাইট এলসিডি মনিটর এবং ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড। আরও আছে ওয়েবক্যাম, ওয়াইফাই ও ইথারনেট ল্যানকার্ড। ৬ সেল লিথিয়াম ব্যাটারিসহ এর ওজন ২ কেজি ৩০০ গ্রাম। দাম ৪৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি