ফুজিৎসু ব্র্যান্ডের এল সিরিজের নতুন নোটবুক বাজারে এসেছে। এলএইচ ৫৩০ মডেলের নোটবুকটিতে আছে ২.৫৩ গিগাহার্টজ গতিসম্পন্ন কোরআইথ্রি ৩৮০ প্রসেসর, যার স্মার্ট এলথ্রি ক্যাশ মেমোরি ৩ মেগাবাইট, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ২ গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম। এটি কালো ও লাল রঙের এবং এতে ১৪ ইঞ্চি এলইডি পর্দা রয়েছে। এ ছাড়া এতে রয়েছে ইনটেল এইচডি গ্রাফিকস কার্ড, বিল্ট ইন ডুয়েল স্টেরিও স্পিকার, ডুয়েল লেয়ার ডিভিডি সুপার মাল্টি-রাইটার। এতে এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। নোটবুকটির দাম ৪৭ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি