ফেনীতে কম্পিউটার সোর্সের ৩৪তম শাখা চালু হয়েছে। গতকাল বুধবার জেলা শহরের প্রধান সড়কের এমইএফ সেন্টারের তৃতীয় তলার এই শাখা অফিসের উদ্বোধন করেন কম্পিউটার সোর্সের পরিচালক আসাব উল্লাহ খান। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা আলী নূর তালুকদার, চট্টগ্রাম শাখা ব্যবস্থাপক খন্দকার মুরাদুর রহমান, এমইএফ সেন্টারের স্বত্বাধিকারী ফরিদ আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। এ শাখায় কম্পিউটার সোর্সের প্রযুক্তিপণ্য ও সেবা পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি