বরফের দেশে

যত দূর চোখ যায় কেবল বরফ আর বরফ। খানিক পর পর বইছে হাড় কাঁপানো শীতল বাতাস। অ্যান্টার্কটিকা একটি মহাদেশ। দক্ষিণ মেরুর এই মহাদেশ পরিবেষ্টন করে আছে দক্ষিণ মহাসাগর। অ্যান্টার্কটিকা পৃথিবীর শুধু দক্ষিণতমই নয়, শীতলতম ও শুষ্কতম মহাদেশ। প্রবল শৈত্যের সঙ্গে লড়াই করতে সক্ষম উদ্ভিদ ও প্রাণীই এ মহাদেশে টিকে থাকতে সক্ষম, যার মধ্যে রয়েছে পেঙ্গুইন, সিল, নেমাটোড, টার্ডিগ্রেড, মাইট, বিভিন্ন প্রকার শৈবাল ইত্যাদি উদ্ভিদ। এর মধ্যে মহাকাশ থেকে এক রহস্যময় বক্স আকৃতির বস্তু অ্যান্টার্কটিকায় এসে পড়ে। এর নাম প্যান্ডোরার বক্স, যাতে রয়েছে অসীম ক্ষমতার উৎস। যে এটি লাভ করতে পারবে, সে বেশ শক্তিশালী হয়ে উঠবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি এ অসীম শক্তির উৎস লাভ করার জন্য সদূর অ্যান্টার্কটিকা পাড়ি দিয়ে ভিড়বে সেই স্থানে, যেখানে রয়েছে প্যানডোরার বক্স।গেমের চরিত্রগুলো জোড়ায় জোড়ায় বেঁধে প্যান্ডোরার বক্সের খোঁজে বের হবে এবং পথে থাকা অন্যান্য জুটির সঙ্গে লড়াই করে নিজেদের পথ সুগম করবে। আর এটাই হচ্ছে স্ট্রিট ফাইটারস টেক্কেন গেমের কাহিনির প্রেক্ষাপট।

গেমটির প্রতিটি কাঠামো এবং চরিত্র (ক্যারেক্টার মডেল) অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। গেমটিতে প্রচুর আলোর আবহ ব্যবহার করা হয়েছে। তাই অভিযানগুলোতেও সবকিছু ভালোভাবে দেখা যায়। শব্দের মান অসাধারণ। আর সাধারণ সময়ে ব্যাকগ্রাউন্ডে অ্যাকশন ছবির শব্দ যোগ করা হয়েছে বর্তমান সময়ের অন্যান্য জনপ্রিয় গেমের মতো,যা গেমটির আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বহু গুণে। সব মিলিয়ে কম্পিউটারের সামনে বসে এ গেম খেলতে খারাপ লাগবে না।

যা যা প্রয়োজন

অপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি

প্রসেসর: পেন্টিয়াম ফোর ২.৬ গিগাহার্টজ

ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটর

সিডি-রম ড্রাইভ: ৮ এক্স

র‌্যাম: ৫১২ মেগাবাইট

ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট

ডাইরেক্ট এক্স: ৯.০

হার্ডডিস্ক: ৭ গিগাবাইট খালি জায়গা t-size�a0t�v� �di-font-size:10.0pt;font-family:"Sulekha Sundar";mso-bidi-font-family: SolaimanLipi'>   হাসান, মিরপুর, ঢাকা।

   ফোন: ০১৯৭১১৯৩১০৮

অদল-বদল, প্রজন্ম ডট কম

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। অথবা ই-মেইল করুন odolbodol@prothom-alo.info ঠিকানায়।:n: