বাগমারায় সরকারি পাঁচ দপ্তরে কম্পিউটার

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদে কম্পিউটার প্রদান করা হয়েছে। উপজেলার পাঁচটি দপ্তরে কম্পিউটার দেওয়া হয়েছে। গত রোববার দুপুরে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু হোরায়রার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাব-৫ বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার। উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, যুব উন্নয়ন, হিসাবরক্ষণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানায় একটি করে কম্পিউটার দেওয়া হয়েছে। —বাগমারা (রাজশাহী) প্রতিনিধি