বাজারে নতুন উপস্থিতি যন্ত্র

কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড বাজারে এনেছে জেডকেটেকো ব্র্যান্ডের আঙুলের ছাপ শনাক্ত (ফিঙ্গার প্রিন্ট) করার মাধ্যমে সময় উপস্থিতি যন্ত্র। যন্ত্রটির ফিঙ্গার প্রিন্ট ধারণক্ষমতা ৮ হাজার, আইডি কার্ড (পরিচয়পত্র) ধারণক্ষমতা ১০ হাজার এবং সব মিলিয়ে তথ্য ধারণক্ষমতা দুই লাখ। যন্ত্রটি পরিচালনার জন্য রয়েছে সাড়ে ৩ ইঞ্চি স্পর্শকাতর পর্দা। এর অন্যান্য সুবিধার মধ্যে ব্যবহারকারী শনাক্তকরণ সেটিংস, তথ্য সংরক্ষণ ও উদ্ধার এবং অক্ষর ও নম্বরের সমন্বয়ে ইউজার আইডি তৈরি করা। আইক্লক ৩৬০ মডেলের এই যন্ত্রটির দাম ১৯ হাজার টাকা।
বিজ্ঞপ্তি