বাজারে এসেছে মধ্যবিত্তদের পেশাগত কাজের উপযোগী ফুজিৎ সু এলএইচ ৫৩১ মডেলের ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোরআই থ্রি ২.১ গিগাহার্জ প্রসেসর-সমন্বিত ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিকস ৩০০০, ৫০০ জিবি হার্ডডিস্ক, ২ জিবি ডিডিআর থ্রি র্যাম। এতে আরও আছে ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লু-টুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যানকার্ড, এইচডিএমআই, কার্ড রিডারসহ সব ধরনের মোবিলিটি সুবিধা। ১৪.১ ইঞ্চি প্রশস্ত এলইডি ডিসপ্লে-নির্ভর লাইফবুকটির ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা সাড়ে চার ঘণ্টা। কম্পিউটার সোর্সে এটি ৪৮ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।—বিজ্ঞপ্তি