বিচিত্র ভুবন

নিষিদ্ধ অ্যানিমেল প্রিন্ট
নিষিদ্ধ অ্যানিমেল প্রিন্ট

নিষিদ্ধ অ্যানিমেল প্রিন্ট
অ্যানিমেল প্রিন্টের জামা পরে পার্কে বেড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে চেসিংটন ওয়ার্ল্ড অব অ্যাডভেঞ্চার রিসোর্ট। যুক্তরাষ্ট্রের এই পার্ক জুফারি নামে পরিচিত। জুফারি কর্তৃপক্ষের দাবি, পর্যটকদের ‘অ্যানিমেল প্রিন্টের’ জামা পার্কের পশুপাখিদের বিভ্রান্ত করে। কখনো তারা অতি আগ্রহী হয়ে কাছে এগিয়ে আসে, কখনো-বা ভয় পেয়ে দূরে পালিয়ে যায়। অ্যানিমেল প্রিন্টের জামা পরিহিত দর্শনার্থীদের প্রয়োজনে ধূসর কোট সরবরাহ করছে কর্তৃপক্ষ। ডেইলি মেইল

ঘিঞ্জি শহর!

ঘিঞ্জি শহর!
ঢাকা শহরে ভিড়ভাট্টা যাঁরা আর সইতে পারছেন না, চাইলে সান্ত্বনা খুঁজতে পারেন কওলুন ওয়ালড সিটি দেখে। হংকংয়ের এই শহরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রতি বর্গকিলোমিটারে ১২ লাখ ৫৫ হাজার লোকের বসবাস! এ শহরের ভবনগুলোও বেড়ে উঠেছে অনিয়ন্ত্রিতভাবে। অবশ্য ঘনবসতিপূর্ণ হওয়ার উপকারিতাও পাচ্ছে শহরবাসী। জ্যাকি চ্যানের ক্রাইম স্টোরি, ভ্যান ডেমের ব্লাড স্পোর্ট, ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান বিগিনসসহ অনেক ছবিরই শুটিং হয়েছে এখানে। বোরডপান্ডা

চমকপ্রদ সাইকেল

চমকপ্রদ সাইকেল
সাইকেল রাখার জায়গা খুঁজে আর হয়রান হতে হবে না। চাইলে সাইকেলটা ভাঁজ করে ছোট করে ফেলতে পারবেন, আর আপনার সঙ্গে বহন করতে পারবেন যেখানে খুশি! অভূতপূর্ব এই সাইকেল তৈরি করেছে স্ট্রিডা বাইসাইকেল নামের একটি প্রতিষ্ঠান। ট্রেন বা বাসে দূরের যাত্রায়ও সহজে বহন করতে পারবেন এই বিচিত্র সাইকেল। দাম? ৬৫০ ডলার! অর্থাৎ প্রায় ৫০ হাজার টাকা। বিউটিফুললাইফ
গ্রন্থনা: মো. সাইফুল্লাহ