বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০০৬ সালে যাত্রা শুরুর পর সারা দেশে মুক্ত সফটওয়্যার আন্দোলনে কাজ করে যাওয়া সংগঠনটি এ উপলক্ষ্যে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। সপ্তাহব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে আজ বিকেলে বিডিওএসএনের ঢাকার কাঁটাবনে প্রধান কার্যালয়ে পুনর্মিলনী এবং প্রথম ওপেন সোর্স নেটওয়ার্ক কংগ্রেসের ঘোষণা। এ ছাড়া থাকছে মুক্ত সফটওয়্যার সম্পর্কে আলোচনা, আইফোন প্রোগ্রামিং নিয়ে কারিগরি আলোচনা ইত্যাদি। —নিজস্ব প্রতিবেদক