ফুটবল বিশ্বকাপ উপলক্ষে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার বিশেষ একটি পাতা তৈরি করেছে। পুরো বিশ্বকাপের সময় এতে প্রিয় দল, প্রিয় খেলোয়াড়কে অনুসরণ করতে পারবেন যে কেউ। এ জন্য বাংলাদেশে গ্রামীণফোনের সংযোগ থেকে #GoalGP লিখে ৯৫৯৪ নম্বরে এসএমএস পাঠালেই হবে। বিশ্বকাপ চলাকালে টুইটারের ওই পাতায় যাওয়ার জন্য ইন্টারনেট ব্যবহারের কোনো খরচও (ব্রাউজিং চার্জ) লাগবে না। টুইটারের এই আয়োজনের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে গ্রামীণফোন ও প্রথম আলো।