বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে গতকাল বেসিস কার্যালয়ে ইফতার পার্টি আয়োজন করা হয়। এতে বেসিস সদস্য ও এর সহযোগী, সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, বেসিস সভাপতি মাহবুব জামান, সিনিয়র সহসভাপতি একে এম ফাহিম মাশরুর, সহ-সভাপতি ফারহানা এ রহমানসহ কমিটির সদস্য, পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি