মৌলভীবাজারে গতকাল বুধবার আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের তথ্যপ্রযুক্তিভিত্তিক আউটসোর্সিং কাজ সম্পর্কে জানানো হয়। প্রত্যেককে ২০০ পৃষ্ঠার একটি করে ই-বুক দেওয়া হয়। এতে দুই শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেয়।
সকালে স্থানীয় পৌর জনমিলনকেন্দ্রে মৌলভীবাজার সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ মহসীন কর্মশালার উদ্বোধন করেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও বাংলাদেশ ইনস্টিটিউটি অব ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট (বিআইডিডি) এই কর্মশালার আয়োজক। বিআইডিডির চেয়ারম্যান সুব্রত রাহা জানান, দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।