বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত পঞ্চম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফোন, টেলিকম অ্যান্ড আইসিটি মেলা ২০১৩ স্থগিত করা হয়েছে। ২৩ এপ্রিল থেকে এ মেলা শুরু হওয়ার কথা ছিল। দেশের সামগ্রিক অবস্থার কথা বিবেচনা করে মেলা স্থগিত ঘোষনা করা হয়। মেলার তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। —বিজ্ঞপ্তি