রংপুরে যাত্রা শুরু করছে কম্পিউটার সোর্স। সদ্য বিভাগে উন্নীত হওয়া রংপুর জেলা শহরের স্টেশন রোডের শাপলা চত্বরে আগামী শনিবার প্রতিষ্ঠানটির এই ২০তম শাখার উদ্বোধন হবে। এ শাখা থেকেই এখন থেকে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টারসহ সব ধরনের কম্পিউটার পণ্য ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার কেনা যাবে। —বিজ্ঞপ্তি