ইউএসবি ৩.০ পোর্ট সমর্থিত সবচেয়ে পাতলা পেনড্রাইভ দেশের বাজারে পাওয়া যাচ্ছে। অ্যাপাসারের এই পেনড্রাইভের মডেল হলো এএইচ৩৫০। এটি ৭ দশমিক ৫ মিলিমিটার পুরু। এর ওজন আট গ্রাম। কম্পিউটার সোর্সের আনা এই পেনড্রাইভের দাম ৮ গিগাবাইট এক হাজার ২৫০ এবং ১৬ গিগাবাইট এক হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি