জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে জামালপুর জেলা পরিষদের অর্থায়নে ২০ জন বেকার ছেলেমেয়েকে ৯০ দিনের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হলো। সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে ১৮ মার্চ এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান প্রত্যেকের হাতে সনদপত্র ও চার হাজার ২০০ টাকা তুলেদেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিদা পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শামছুল হক, সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ অনেকে।—সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি