সারাইখানা

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা
সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.info
ল্যাপটপ
আমার এসার এস্পায়ার ৫৭৫০ ল্যাপটপ কম্পিউটারে ব্লুটুথ থাকলেও সেটি সক্রিয় করতে পারছি না। কী করতে হবে?
হাসান
rizveehasan@gmail.com
আপনাকে ব্লুটুথ ইনস্টল করার আগে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন থেকে লঞ্চ ম্যানেজার ইনস্টল করে নিতে হবে। তারপর ল্যাপটপ রিস্টার্ট করুন। এবার ব্লুটুথ অন করতে হলে কি-বোর্ডের FN+F3 চাপুন, তারপর দেখবেন আপনার ব্লুটুথ অন হয়েছে।