সারাইখানা

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা

সারাইখানা, প্রজন্ম ডটকম

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।

অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.info

ট্যাবলেট

আমার অ্যান্ড্রয়েড ৪.১.১ অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেট কম্পিউটারে জাভা ইনস্টল করব কীভাবে?

মশিউর

mrmiton@gmail.com

গুগল প্লে স্টোর থেকে জাভা নামিয়ে নিয়ে ইনস্টল করে নিতে হবে।

কম্পিউটার

আমি আমার কম্পিউটারে অপেরা ও মজিলা ফায়ারফক্স ব্যবহার করি। কিন্তু আমি ফেসবুকে বাংলা লিখতে পারি না। আমি কীভাবে ফেসবুকে বাংলা লিখতে পারব?

ইমরান kh.imranhossen@gmail.com

আপনি আপনার কম্পিউটারে অভ্র সফটওয়্যার নামিয়ে নিয়ে ইনস্টল করুন। বাংলা লিখতে পারবেন।

পরামর্শ দিয়েছেন: মেহেদী হাসান, হার্ডওয়্যার সুপারভাইজর, রায়ানস আইটি লিমিটেড।