
যাঁরা সেলফি বা নিজের ছবি তুলতে পছন্দ করেন তাঁদের জন্য স্যামসাং এনএক্স৩০০০ মডেলের একটি ক্যামেরা বাজারে আনছে। ক্যামেরাটিতে রয়েছে বিশেষ কিছু ফিচার ও হার্ডওয়্যার নিয়ন্ত্রণ সুবিধা।
২০.৩ মেগাপিক্সেল এপিএস-সি সেন্সরযুক্ত ক্যামেরাটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে। এই ক্যামেরাটিতে একটি ফ্লিপ-আপ ডিসপ্লে রয়েছে যার যা দিয়ে সহজেই সেলফি তোলা যাবে।
জুন মাস থেকে এই ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। এখনও এর দাম ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি।