রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে কম্পিউটার সে.ার্সের দুটি খুচরা বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করলেন ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূতও। এ সময় মাল্টিপ্ল্যান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তৌফিক এহসান ও সাধারণ সম্পাদক সুব্রত সরকার, কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আলী নূর তালুকদার, ব্যবস্থাপক (রিটেইল মার্কেটিং, অপারেশন) আবদুল হালিম, শাখা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। ৮ নভেম্বর ফিতা কেটে এই দুই শাখার উদ্বেধান করেন সাকিব। এরপর তিনি এখানে থাকা ল্যাপটপ, স্পিকারসহ নানা রকম প্রযুক্তিপণ্য দেখেন। —বিজ্ঞপ্তি