
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অনাদায়ী ও সন্দেহজনক
পাওনা সঞ্চিতি হিসাব
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন:
৫। সঞ্চিতি পদ্ধতিতে কুঋণ অবলোপনের ক্ষেত্রে নিচের কোন ব্যাখ্যাটি শুদ্ধ?
ক. কুঋণ সঞ্চিতি সৃষ্টি করতে হয় না
খ. কুঋণ হওয়ার আগে কুঋণ-সংক্রান্ত কোনো দাখিলা দেওয়া হয় না
গ. সম্ভাব্য কুঋণকে বিবেচনা করা হয় না
ঘ. সন্দেহজনক দেনাদারের জন্য সঞ্চিতি বা বরাদ্দ সৃষ্টি করা হয়
উত্তর: ঘ. সন্দেহজনক দেনাদারের জন্য সঞ্চিতি বা বরাদ্দ সৃষ্টি করা হয়।
৬। ইতিপূর্বে অবলোপিত কুঋণ থেকে যখন অপ্রত্যাশিতভাবে নগদ পাওয়া যায়, তখন—
ক. দেনাদার একই থাকে খ. দেনাদার হ্রাস পায় গ. নগদ একই থাকে ঘ. খরচ বাড়ে
উত্তর: ক. দেনাদার একই থাকে
৭। অনাদায়ী দেনা সঞ্চিতি ডেবিট ৫০০ টাকা, দেনাদার ক্রেডিট ৫০০ টাকা। এই জাবেদা লিখনের লেনদেন কোনটি?
ক. কুঋণ অবলোপন
খ. কুঋণ খরচ হিসাব বন্ধ করা
গ. কুঋণ সঞ্চিতি সৃষ্টি ঘ. কুঋণ পুনরুদ্ধার
উত্তর: ক. কুঋণ অবলোপন
৮। কুঋণ সমন্বয়ের আগে দেনাদারের পরিমাণ ৪৫,০০০ টাকা। কুঋণ ৫,০০০ টাকা, দেনাদারের ওপর ১০% কুঋণ সঞ্চিতি ও ৫% বাট্টা সঞ্চিতি ধার্য করা হলে বাট্টা সঞ্চিতি সমন্বয় করার পর দেনাদারের নিট আদায়যোগ্য পরিমাণ কত হবে?
ক. ৪০,০০০ টাকা খ. ৩৬,০০০ টাকা গ. ৩৪,২০০ টাকা ঘ. ১,৮০০ টাকা
উত্তর: গ. ৩৪,২০০ টাকা
৯। ২০১২ সালের ৩১ জানুয়ারি তারিখে প্রাপ্য হিসাবের জের ছিল ১,৫০,০০০ টাকা, অলিখিত কুঋণ ছিল ৭,৫০০ টাকা, ১ জানুয়ারি তারিখে কুঋণ সঞ্চিতি ৪,৫০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর সন্দেহজনক সঞ্চিতির হার ৪% হলে সন্দেহজনক সঞ্চিতি কত হবে?
ক. ৬,০০০ টাকা খ. ৫,৭০০ টাকা
গ. ৮,৭০০ টাকা ঘ. ৯,০০০ টাকা
উত্তর: খ. ৫,৭০০ টাকা।
১০। ২০১২ সাল শেষে দেনাদার হিসাবের জের ছিল ১,৫০,০০০ টাকা, কুঋণ ছিল ৭,৫০০ টাকা, ২০১২ সালের ১ জানুয়ারি কুঋণ সঞ্চিতি ৪,৫০০ টাকা, ২০১২ সালের শেষে প্রাপ্য হিসাবের ওপর ৪% সঞ্চিতি রাখতে হবে। লাভ-ক্ষতি হিসাবে কত টাকা চার্জ করতে হবে?
ক. ১২,০০০ টাকা খ. ১৩,৫০০ টাকা গ. ১০,৫০০ টাকা ঘ. ৯,০০০ টাকা
উত্তর: ঘ. ৯,০০০ টাকা
১১। কুঋণ সমন্বয় করার আগে দেনাদারের পরিমাণ ৪১,০০০ টাকা। কুঋণ হয়েছে ১,০০০ টাকা। দেনাদারের পরিমাণের ওপর ৫% কুঋণ সঞ্চিতি এবং ২% হারে বাট্টা সঞ্চিতি ধরা হলে, বাট্টা সঞ্চিতির পরিমাণ—
ক. ৮০০ টাকা খ. ২,০০০ টাকা
গ. ৭৬০ টাকা ঘ. ৮২০ টাকা
উত্তর: গ. ৭৬০ টাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা