'সাজগোজ ডটকম'-এর আয়োজন

সাজগোজ ডটকম
সাজগোজ ডটকম

ছবিবিষয়ক একটি প্রতিযোগিতার পুরস্কারপ্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে মেয়েদের সৌন্দর্যচর্চা বিষয়ক অনলাইন ওয়েবসাইট ‘সাজগোজ ডটকম’। ঈদ উপলক্ষে আয়োজিত ছবি শেয়ার বিষয়ক উন্মুক্ত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অনেকেই। ৩ আগস্ট শেষ হওয়া এ প্রতিযোগিতার সেরা তিনজনকে আজ ৫ আগস্ট পুরস্কৃত করবে সাজগোজ ডটকম কর্তৃপক্ষ।
সৌন্দর্য, প্রসাধন ও ফ্যাশন সংক্রান্ত নানা তথ্য নিয়ে সম্প্রতি কাজ শুরু করেছে অনলাইন সৌন্দর্য বিষয়ক ওয়েবসাইট ‘সাজগোজ ডটকম’।
সাইটটির ঠিকানা http://www.shajgoj.com