স্পেনের বার্সেলোনায় মোবাইল ফোন প্রযুক্তির সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডব্লিউসি) পর্দা নামছে আজ। চার দিনের এই আয়োজন শুরু হয়েছিল গত ২৭ ফেব্রুয়ারি। এবারের কংগ্রেসে দেখা কয়েকটি প্রযুক্তিপণ্যের তথ্য থাকছে এখানে।
প্রযুক্তি ডেস্ক
এই পর্দার সামনে দাঁড়িয়ে আপনি যা করবেন পর্দায় সেই আকার–আকৃতি দেখা যাবে। এমডব্লিউসিতে সেটাই পরখ করে দেখছেন এক দর্শনার্থী।
বিজ্ঞাপন
এটিএম (অটোমেটেড টেলার মেশিন) থেকে সরাসরি মোবাইল ফোন সংযোগের সিম কার্ড কেনা যাচ্ছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এমন প্রযুক্তি দেখিয়েছে ফরাসি বহুজাতিক প্রতিষ্ঠান থেলস।
বিজ্ঞাপন
এবারের আয়োজনে অগমেন্টেড রিয়েলিটির (এআর) যন্ত্র দেখা গেছে বেশ। ছবির এই এআর চশমা তৈরি করেছে ম্যাজিক লিপ–২।অকুলাসের মেটা কোয়েস্ট ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেট পরে অভিজ্ঞতা অর্জন করছেন এক দর্শক।