এসার মনিটর
এসার মনিটর

দেশের বাজারে এসারের নতুন মনিটর

বাংলাদেশের বাজারে এসারের ২৭ ইঞ্চি পর্দার নতুন মনিটর এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ‘এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম’ মডেলের মনিটরটির পর্দার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। পাশাপাশি ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম–সুবিধা থাকায় মনিটরটিতে স্বাচ্ছন্দ্যে গেম খেলার পাশাপাশি ভালো মানের ভিডিও দেখা সম্ভব। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডব্লিউকিএইচডি আইপিএস ডিসপ্লে প্রযুক্তির মনিটরটির রেজোল্যুশন ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল। ফলে ফুল এইচডি মনিটরের তুলনায় আরও বেশি প্রাণবন্ত ছবি দেখা যায়। মনিটরটিতে এসার ভিশন কেয়ার বা আই কেয়ার প্রযুক্তি থাকায় দীর্ঘ সময় কাজ বা ভিডিও দেখলেও চোখের সমস্যা হয় না।

দুটি এইচডিএমআই পোর্টসহ মনিটরটিতে ভিজিএ পোর্ট এবং বিল্ট-ইন স্পিকার রয়েছে, ফলে বাড়তি স্পিকার ছাড়াই গান শোনা বা ভিডিও দেখা যায়। তিন বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ মনিটরটির দাম ৩০ হাজার টাকা।