মনোযোগ দিয়ে শিক্ষকের বক্তব্য শোনার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে খেলতে পারে বাডি নামের এই রোবট। শুধু তা–ই নয়, রোবটটি ভিডিও কলের মাধ্যমে দূরে থাকা শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগও করে দেয়। ফলে সশরীর উপস্থিত হতে না পারলেও দূর থেকে ক্লাস করার পাশাপাশি শিক্ষকদের প্রশ্নের উত্তর দিতে পারেন শিক্ষার্থীরা। অসুস্থ শিক্ষার্থীদের ঘর বা হাসপাতাল থেকে পড়ালেখার সুযোগ দিতে এই রোবট ব্যবহার শুরু করেছে ফ্রান্সের লিঁও শহরের পল শিভালিয়া স্কুল। ছবি: এএফপি
