সম্প্রতি দেশের বাজারে নতুন এইচ সিরিজের টিভি নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি এবং মিনি এলইডি পর্দার পাশাপাশি এই সিরিজের কয়েকটি মডেলে রয়েছে এআই প্রযুক্তি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।
গ্রাহকদের ভিন্ন ভিন্ন পছন্দের কথা মাথায় রেখে স্যামসাংয়ের নতুন এইচ সিরিজে রাখা হয়েছে বিভিন্ন শ্রেণির টিভি ও ডিসপ্লে প্রযুক্তি। এইচ সিরিজের শীর্ষে রয়েছে মাইক্রো আরজিবি প্রযুক্তির ‘আর৯৫এইচ’। পাশাপাশি রয়েছে ওএলইডি সিরিজের ‘এস৯৫এইচ’ ও ‘এস৮৫এইচ’ টিভি। এই টিভিগুলোর নিখুঁত কনট্রাস্ট ও আলট্রা-ফাস্ট রিফ্রেশ রেট সিনেমা দেখা ও গেমস খেলায় প্রতিটি দৃশ্যকে আরও প্রাণবন্ত করে তোলে।
বাসার ভেতরে স্টেডিয়ামের আবহ তৈরি করতে স্যামসাং আরও এনেছে মিনি এলইডি ‘এম৭০এইচ’ মডেলের টিভি। এর ডায়নামিক সাউন্ড প্যাক খেলা দেখার প্রতিটি মুহূর্তকে করে তোলে আরও বেশি রোমাঞ্চকর। অন্যদিকে প্রতিদিনের টিভি দেখার অভিজ্ঞতায় ইউএইচডি প্রযুক্তির ‘ইউ৮৫০০এইচ’ এবং ‘ইউ৯০০০এইচ’ এবং এফএইচডি/এইচডি ‘এফ৬০০০এফ’ ‘এফ৫০০০এফ’ সিরিজ নিশ্চিত করে চমৎকার রেজোল্যুশন।
নতুন এইচ সিরিজের মূল আকর্ষণ স্যামসাংয়ের মাইক্রো আরজিবি প্রযুক্তি। উন্নত এআই ইঞ্জিন এবং তুষারকণার চেয়েও ক্ষুদ্র লাল, সবুজ ও নীল লাইট চিপের সমন্বয়ে তৈরি হয়েছে এই প্রযুক্তি। ফলে পর্দায় ফুটে ওঠে আরও উজ্জ্বল দৃশ্য, নিখুঁত কনট্রাস্ট ও প্রাণবন্ত রং; যা দর্শককে দেয় সিনেমা হলের মতো উজ্জ্বল ও বাস্তবসম্মত অভিজ্ঞতা।
সৌন্দর্যের কথা মাথায় রেখে নকশা করা হয়েছে স্যামসাংয়ের নতুন এই টিভিগুলো। শিল্পকর্মের অনুপ্রেরণায় তৈরি এর সাবলীল নকশা আধুনিক টিভির প্রচলিত ধারণাকে বদলে দেবে। এর গ্লেয়ার-ফ্রি স্ক্রিন কোটিংয়ের কারণে পর্দায় ঘরের বা বাইরের আলো প্রতিফলিত হয় না। ফলে দিনের যেকোনো সময়ে ঝকঝকে ছবি দেখা যায়।
গেমারদের জন্য এতে যুক্ত করা হয়েছে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট। আর এনভিডিয়া জি-সিঙ্ক ও এএমডি ফ্রি–সিঙ্ক সাপোর্ট স্ক্রিন টিয়ারিংয়ের ঝামেলা পুরোপুরি দূর করে নিশ্চিত করে সুপার স্মুথ অ্যাকশন। নির্ধারিত কিছু মডেলে রয়েছে মিনি এলইডি ব্যাকলাইট, যা কম শক্তি খরচে দেয় বেশ উজ্জ্বল ছবি। এ ছাড়া এআই ফুটবল মোড রিয়েল-টাইম এআই বিশ্লেষণের মাধ্যমে ছবির মান স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নেয় এবং স্টেডিয়ামের শব্দকে করে তোলে আরও প্রাণবন্ত।
নতুন এই টিভিগুলোর উন্মোচন উপলক্ষে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘ব্যবহারকারীদের বাস্তব জীবনের প্রয়োজনের কথা মাথায় রেখেই আমরা ধারাবাহিকভাবে নতুন উদ্ভাবন নিয়ে আসছি। যার সুবাদে ২০ বছর ধরে বিশ্বজুড়ে টিভি বাজারে আমরা আমাদের শীর্ষ স্থান ধরে রেখেছি। বাংলাদেশে নতুন এইচ সিরিজের মাধ্যমে আমরা উচ্চ মানের টিভি প্রযুক্তিকে করে তুলছি সবার জন্য আরও সহজলভ্য ও উপভোগ্য।’
নতুন স্যামসাং এইচ সিরিজ টিভি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৮৫ ইঞ্চি মাইক্রো আরজিবি আর৯৫এইচের দাম ৮ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা, ৭৭ ইঞ্চির এস৯৫এইচের দাম ৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা, ৬৫ ইঞ্চি মিনি এলইডি এম৭০এইচের দাম ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা এবং ৯৮ ইঞ্চি ইউএইচডি ইউ৯০০০এইচের দাম ৪ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা।