
বছরের শুরুতে বাংলাদেশে নতুন স্মার্টফোন এনেছে অপো। ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তিতে চলা অপো এ৭৭ এস মডেলের ফোনটিতে পাঁচ হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। চার্জ শেষ হলেও চিন্তা নেই, ৫ মিনিটের চার্জে প্রায় তিন ঘণ্টা কথা বলা যায় এই ফোনে। এর দাম ধরা হয়েছে ২৪ হাজার ৯৯০ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।
৬.৫৬ ইঞ্চি এইচডি পর্দার ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। আট গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে দুটি স্পিকারও রয়েছে।
অপো বাংলাদেশের অনুমোদিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং জানিয়েছেন, মানুষের জীবনমান উন্নত করতে কাজ করে যাচ্ছে অপো। এ৭৭ এস মডেলের ফোনটি উন্মোচনের মাধ্যমে অপো সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।