এখন শক্তিশালী কার্যক্ষমতার পাশাপাশি প্রয়োজন হালকা ও বহনযোগ্য যন্ত্র। ঠিক সেই চাহিদা পূরণে বাংলাদেশের বাজারে আসুস এক্সপার্টবুক বি৯ আলট্রা সিরিজ ল্যাপটপ কম্পিউটার নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। করপোরেট ব্যবস্থাপনা, এক্সিকিউটিভ, ব্যবসায়ী ও শক্তিশালী কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এই ল্যাপটপটি বেশ কাজের।
আসুস এক্সপার্টবুক বি৯ আলট্রার বিভিন্ন ধরনে রয়েছে ইনটেল কোর আলট্রা ৫_৩২৫, আলট্রা এক্স৭_৩৫৮এইচ ও আলট্রা এক্স৯_৩৮৮এইচ প্রসেসর এবং শক্তিশালী ইনটেল আর্ক জিপিইউ। শক্তিশালী এআই কম্পিউটিংয়ের পাশাপাশি এতে রয়েছে ১৪ ইঞ্চির ডব্লিউকিউএক্সজিএ+ (২৮৮০×১৮০০) ৩কে ট্যানডেম ও এলইডি টাচ মনিটর, ৬০০-১৪০০ নিটস উজ্জ্বলতা, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ইত্যাদি। এ ল্যাপটপে আছে কর্নিং গরিলা কাচ ভিকটাস ও গরিলা ম্যাট সুরক্ষা, ৯১ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ম্যাগনেসিয়াম-অ্যালুমিনিয়াম অ্যালয় বডির সঙ্গে ন্যানো সিরামিক প্রযুক্তি ও স্ক্র্যাচ প্রতিরোধক্ষমতা। ল্যাপটপটি মর্ন গ্রে ও জেট ফগ রঙে পাওয়া যাচ্ছে।
দ্রুত ও নির্ভরযোগ্য কাজের জন্য এতে রয়েছে ১৬/৩২ জিবি র্যাম, ৫১২ জিবি/১ টিবি এসএসডি এবং ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬.০, থান্ডারবোল্ট ৪, ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-এ ও এইচডিএমআই ২.১।
৯৯০ গ্রাম ওজনের এই ল্যাপটপে রয়েছে আইআর ক্যামেরা, প্রাইভেসি শাটার, উইন্ডোজ হ্যালো, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বায়োস প্রোটেকশন ও টিপিএম ২.০। ৭০ ওয়াট-আওয়ার ব্যাটারি, ৯০ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, ব্যাকলিট কি–বোর্ড, হ্যাপটিক টাচপ্যাড, ডলবি অ্যাটমস–সমর্থিত ছয়টি স্পিকার রয়েছে এ ল্যাপটপে। ল্যাপটপটিতে তিন বছরের ওয়ারেন্টি রয়েছে। এর দাম তিন লাখ ৫২ হাজার টাকা। ল্যাপটপটি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।