নতুন সুবিধা চালু করেছে উবার
নতুন সুবিধা চালু করেছে উবার

বাংলাদেশে চালু হলো উবার প্রিমিয়ার প্লাস, যে সুবিধা পাওয়া যাবে

যাত্রীদের আরামদায়ক যাতায়াতের সুযোগ দিতে ‘প্রিমিয়ার প্লাস’ নামের নতুন সুবিধা চালু করেছে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার। প্রাথমিকভাবে ঢাকায় চালু হওয়া এই সুবিধার মাধ্যমে যাত্রীরা নতুন মডেলের সেডান গাড়ির পাশাপাশি সেরা ড্রাইভারদের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে পারবেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উবার বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে আগ্রহী যাত্রীদের জন্য প্রিমিয়ার প্লাস সুবিধাটি চালু করা হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে যাত্রীরা গাড়িতে ভ্রমণের সময় বাড়তি আরাম ও ভালো সেবা পাবেন। উবার অ্যাপে গন্তব্যের তথ্য লেখার পর প্রিমিয়াম প্লাস অপশনটি নির্বাচন করে সুবিধাটি ব্যবহার করা যাবে।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, ‘উবারে আমরা সব সময় যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং তাঁদের ভিন্নধর্মী যাতায়াত চাহিদা পূরণে কাজ করি। প্রিমিয়ার প্লাস এমন যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, যাঁরা উবারে নতুন গাড়ি ও উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের মাধ্যমে আরও উন্নত সেবা প্রত্যাশা করেন।’