বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। এ আয়োজনকে সামনে রেখে সম্প্রতি প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।