নতুন করে আরও বিশ্ববিদ্যলয়ের প্রয়োজন আছে কি?

দেশে একের পর এক পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের এখনো নেই স্থায়ী ক্যাম্পাস। ভাড়া ভবনেই চলছে ক্লাস। নেই পর্যাপ্ত অবকাঠামোও। প্রশ্ন উঠছে, পরিকল্পনা ছাড়া কেন বিশ্ববিদ্যালয় করা হলো?