ঢাকা–৯ আসনে নানা অজুহাতে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না: তাসনিম জারা

ঢাকা–৯ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তাঁর পোলিং এজেন্টদের বানোয়াট অজুহাতে ঢুকতে দেওয়া হচ্ছে না কিংবা বের করে দেওয়া হচ্ছে। কোথাও ভোটার না হওয়ার অজুহাত, কোথাও নারী–পুরুষ কেন্দ্রের অজুহাত, আবার কোথাও মুঠোফোন নিয়ে প্রবেশ নিষেধের কথা বলে এজেন্টদের হেনস্তা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তাসনিম জারা বলেন, এসব নিয়মের কোনো লিখিত ভিত্তি দেখানো হচ্ছে না, যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিপন্থী। বিস্তারিত ভিডিওতে…