চাকসুর প্রচারণা শুরু হলো শাটল ট্রেনে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন। প্রায় ১০ হাজার শিক্ষার্থী দৈনিক এই ট্রেন ব্যবহার করে। আসন্ন চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিরা প্রচারণা শুরু করেছেন শাটলের বগিগুলোতে গিয়ে ভোট, দোয়া ও সমর্থন চেয়ে। ২৫ সেপ্টেম্বর শাটল ট্রেনের পরিবেশ ছিল একদমই ভিন্ন। প্রার্থীদের পদচারনায় জমজমাট ছিল শাটল ট্রেন।